ভয়াবহ আগুন শুশুনিয়া পাহাড়ে - The News Lion

ভয়াবহ আগুন শুশুনিয়া পাহাড়ে




দি নিউজ লায়ন ;  ভয়াবহ অগ্নিকান্ড গ্রাস কল গোটা শুশুনিয়া পাহাড়কে । বুধবার সুর্য ডুবতেই পাহাড়ের চুড়ায় ঝরা পাতায় আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দা ও বন দফতরের কর্মীরা । কিন্তু ততক্ষনে পাহাড়ের জঙ্গলে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে তা আর নিয়ন্ত্রন করা সম্ভব ছিল না । রাতের মধ্যে গোটা পাহাড় জুড়ে ছড়িয়ে পড়ে আগুন । আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় হাজার হাজার গাছ , সরিসৃপ ও অন্যান্য বন্য প্রানী ।


বাঁকুড়ার সবথেকে জীব বৈচিত্র সমৃদ্ধ পাহাড় শুশুনিয়া । এই পাহাড়ে যেমন রয়েছে অসংখ্য বিরল প্রজাতির গাছ , তেমনই ঘন সবুজ জঙ্গলে ঢাকা এই পাহাড়েই বসবাস বহু বিরল সরীসৃপ, শাখাচারী ও পাখির । কিন্তু গত দু’বছর ধরে প্রায় নিয়ম করে শুশুনিয়া পাহাড়ে লাগছে আগুন ।আর তাতেই হারিয়ে যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের নিজস্ব জীব বৈচিত্র । গতবছর ফেব্রুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে শুশুনিয়া পাহাড়ে ।


 সেই ক্ষত শুকোতে না শুকোতেই বুধবার সন্ধ্যায় ফের আগুন লাগল শুশুনিয়া পাহাড়ে । নজিরবিহীন ভাবে এবার আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ল পাহাড়ের সর্বত্র । ঝরা শুকনো পাতায় লেগে যাওয়া আগুন দাবানলের মতো গ্রাস করে ছোট বড় গাছগুলিকেও । আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় পাহাড়ের অগুনতি ছোট বড় গাছ । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন দফতরের উচ্চ পদস্থ আধিকারিক ও কর্মীরা । খবর দেওয়া হয় দমকলেও । 


কিন্তু পাহাড়ের দুর্গমতার কারনে দমকলকে আগুন নেভানোর কাজে ব্যবহার করা যায়নি । আগুনের ব্যাপ্তি এতটাই ছিল যে বন কর্মীদের পক্ষেও আগুন নেভানো সম্ভব হয়নি । ফলে সময় যত গড়িয়েছে ততই ভয়াবহতা বেড়েছে আগুনের । পাহাড়ের নীচ থেকে দাউদাউ করে জ্বলতে থাকা পাহাড় দেখা ছাড়া বাস্তবে আর কিছুই করার ছিল না বন দফতর , দমকল ও স্থানীয় বাসিন্দাদের । 


স্থানীয় বাসিন্দাদের দাবি অসচেতনতার কারনেই পর্যটকরা ফি বছর শুশুনিয়া পাহাড়ে আগুন লাগিয়ে ফেলছে । বন দফতরের দাবি বৃহস্পতিবার সকাল থেকে পাহাড়ে আগুন নেভানোর কাজে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা হবে । আগুনে যে পাহাড়ের পরিবেশের বিপুল ক্ষয়ক্ষতি হল তা কার্যত স্বীকার করে নিয়েছেন বন দফতরের আধিকারিকরা ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.